“Education is the manifestation of the perfection already in man.” — Swami Vivekananda
শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সম্ভাবনার পূর্ণ বিকাশের সম্পূর্ণ প্রকাশ। কার্যকরভাবে শিখতে হলে উপযুক্ত শিখন-পরিবেশ অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষা শুধু বই-কেন্দ্রিক নয়; শারীরিক ও মানসিক—উভয় শিক্ষাই জীবনের সর্বোচ্চ উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০১৪ সাল থেকে আমাদের বিদ্যালয় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে লালন করে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। ২০২৫ সালে আমরা সফলভাবে দশটি গৌরবময় বছর অতিক্রম করতে চলেছি। আজ আমাদের বিদ্যালয় অত্যাধুনিক ও উন্নত শিক্ষাপদ্ধতির মাধ্যমে সমাজের সকল শ্রেণির শিক্ষার্থীদের কাছে উৎকর্ষতার প্রতীক হয়ে উঠেছে।
সাফল্য কখনো রাতারাতি আসে না, আবার একাকীও আসে না। তাই আমাদের বিদ্যালয়কে একটি উৎকৃষ্ট শিক্ষা কেন্দ্র এবং সুস্থ সমাজের প্রতীক হিসেবে গড়ে তুলতে আপনাদের অব্যাহত সহযোগিতা ও সমর্থন আন্তরিকভাবে কামনা করি।
এই বিশ্বাসে কলম থামালাম—আমাদের সম্মিলিত অগ্রযাত্রা আরও শক্তিশালী হোক।
Education is the complete expression of the latent potential within human beings. To learn effectively, one must have a suitable learning environment. Education is not merely book-centric; both physical and mental education are essential to reach the peak of improvement in life.
Since 2014, our school has been steadily progressing by nurturing the physical and mental development of our children. Now, in 2025, we are about to complete ten glorious years. Today, our school stands proudly on the path to excellence—educating students from all walks of life through modern and advanced learning methods.
Success does not come overnight, nor does it come in isolation. Therefore, we sincerely seek your continued cooperation and support to make our school a centre of excellence and a symbol of a healthy society.
Stopping the pen here—with faith in our collective journey ahead.
Principal
Arnab Ghosh
Ranadeb Chaudhuri Shiksha Kendra